মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে টায়ারে আগুন লাগিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টাব্যাপী সড়ক অবরোধকালে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী কয়েকশত যানবাহন আটকা পড়ে।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়সহ ৮ ছাত্রলীগ নেতাকে টেকনাফে হয়রানি, নাজেহাল ও আটকের প্রতিবাদে সংসদীয় আসন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর সংসদ সদস্য আব্দু রহমান বদির শাস্তির দাবী জানিয়ে এই অবরোধ ও মিছিল করা হয়। ঘন্টা ব্যাপী অবরোধ চলাকালে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো: আলমগীর চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম খান ঘটনাস্থলে এসে আন্দোলনরত ছাত্রলীগ নেতা-কর্মীদের বিভিন্ন আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.