
বিদায়ী কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর
প্রেস বিজ্ঞপ্তি :
৩ মার্চ’ পড়ন্ত বিকালে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুন:নির্বাচিত সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন। মাওলানা নুরুল হক-এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, ইকবালুর রশিদ আমিন এডভোকেট প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ’কে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সমিতির হিসাবসহ ব্যাংকে গচ্ছিত টাকা পয়সার চেক, পে-অর্ডার ও দায়িত্ব বুঝিয়ে দেন। নবনির্বাচিত পরিষদের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.