
বক্তব্য রাখছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন
প্রেসবিজ্ঞপ্তি:
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবং জাতীয় কর্মসূচি হিসেবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি যথাযথ মর্যাদায় দিনটি বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় আলোচনা সভা।

এদিকে সকাল ৯টায় কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় এবং পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অত্র সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ রাশেল, এডভোকেট মোঃ আহসান উল্লাহ,
এডভোকেট মোঃ রিদুয়ান আলী, এডভোকেট আমানুল হক, এডভোকেট মোহাম্মদ হারেছ, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, এডভোকেট এ বি এম মহীউদ্দীন, এডভোকেট আবুল হোসেন, এডভোকেট মোহাম্মদ আকতার হোসেন, এডভোকেট ফরিদুল আলম (পিপি), এডভোকেট মনির আজাদ, এডভোকেট শবনম মুস্তারী, এডভোকেট ইয়াসির আরাফাত, এডভোকেট বিশ্বজিৎ ভৌমিক, এডভোকেট বিমল কান্তি দে প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল হক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.