সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের সংবর্ধনা ও আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের সংবর্ধনা ও আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক :
একজন সৎ, নিষ্ঠাবান আইনজীবী হচ্ছে সমাজের ইঞ্জিনিয়ার। তারাই পারেন সমাজের গতিধারাকে ঠিক রাখতে; সঠিক পথে নিয়ে যেতে পারেন বলে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত ২০২৪ সনে যোগদানকৃত নবীন আইনজীবীদের সংবর্ধনা ও দিনব্যাপী আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে নবীন আইনজীবীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

অদ‍্য ২০ ডিসেম্বর সকাল ১০ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অ‍্যাডভোকেট মুহাম্মদ জুবাইরুল ইসলাম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ‍্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সমিতির সভাপতি অ‍্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার। পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি অ‍্যাডভোকেট নাজিম উদ্দিন।

রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন অ‍্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, অ‍্যাডভোকেট শিবু লাল দেবদাস, অ‍্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী।

উক্ত প্রশিক্ষণে প্রায় ৫৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এসময় প্রশিক্ষণার্থীদের প্রশংসাপত্র প্রদান পূর্বক মধ‍্যহ্নভোজের আয়োজন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.