বাংলাদেশ বার কউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভে ইচ্ছুক সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২ জুন কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্তক্রমে আগামী ৩০ জুনের মধ্যে আবেদনপত্র জমাদানকারীগণের সাক্ষাতকার উক্ত তারিখে বিকাল ৩ টায় সমিতির মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হবে। আবেদনকারীগণকে দু’কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, পরীক্ষা পাশের মূল সনদ, অন্য কোন পেশায় জড়িত নাই মর্মে হলফনামা এবং বিধি মোতাবেক সদস্যভুক্তির যোগ্যতার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন।
সাক্ষাতকার গ্রহণকারী উপকমিটির সদস্যবৃন্দঃ
১) জনাব এডভোকেট বদিউল আলম সিকদার
২) জনাব এডভোকেট এস.এম নূরুল ইসলাম
৩) জনাব এডভোকেট সব্বির আহমদ
৪) জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন
৫) জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন
৬) জনাব এডভোকেট মিজানুর রাশেদ
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.