মঈন উদ্দীন সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক

বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে মনোনীত প্যানেলে অ্যাডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অ্যাডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন সভাপতি পদে ভোট পেয়েছেন ৩০৫ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বি জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলে অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ২৫৪ ভোট। বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সাধারণ সম্পাদক পদে ভোট পেয়েছেন ৩০২ ভোট তাঁর প্রতিদ্বন্দ্বি জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলে অ্যাডভোকেট মোঃ আখতার উদ্দীন হেলালী পেয়েছেন ২৫৪ ভোট।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন-২০১৯ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ চলাকালে সমিতি ভবন ঘিরে ছিল উৎসবের আমেজ।
মোট দুই প্যানেল এ নির্বাচনে অংশগ্রহণ করে। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলে অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী সভাপতি এবং অ্যাডভোকেট মোঃ আখতার উদ্দীন হেলালী সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। অন্যদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে মনোনীত প্যানেলে অ্যাডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে নির্ধারিত সময় অনুযায়ি ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। এবারের নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম. শাহজাহান, সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শ্যামল কান্তি চৌধুরী ও অ্যাডভোকেট মুহাম্মদ বাকের এবং নির্বাচন কমিশন অ্যাডভোকেট মোঃ নুর উল আলম, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ উল্লাহ।
নির্বাচনের ফলাফল নিম্নমতে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করা হয়:

coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.