সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার বিজিবি’র অভিযানে আসামীসহ ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার বিজিবি’র অভিযানে আসামীসহ ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

Yaba - Rafiq Lama (17 BGB) 30.10.15 (news & 2pic) f1 (2)মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

কক্সবাজার ১৭ বিজিবি’র কর্তৃক ৩০ অক্টোবর শুক্রবার ব্যাটালিয়ন সদর এবং মরিচ্যা যৌথ চেকপোষ্ট চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ জন আসামীসহ ৭ হাজার ৯৫ পিস ইয়াবা এবং মাইক্রোবাস আটক করা হয়।

মরিচ্যা যৌথ চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাকির হোসেন-এর নেতৃত্বে শুক্রবার সকাল ৯টায় মরিচ্যা চেকপোষ্ট এলাকায় নিয়মিত তল্লাশীর প্রাক্কালে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহি মাইক্রোবাস (চট্টমেট্টো-চ-১১-৪৩৮২) তল্লাশী করে মোঃ ইদ্রিস (৩৪), পিতা- মোঃ শরিফুল আলম, গ্রাম- নয়াপাড়া শরণার্থী শিবির, পোষ্ট- লেদা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার কাছ থেকে ২হাজার ৯শত ৭৫ পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত আসামীর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রক্রিয়াধীন। আটককৃত ইয়াবা ও মাইক্রোবাসের সর্বমোট মূল্য ৩৩লক্ষ ২৮হাজার ৫শত টাকা।

Yaba - Rafiq Lama (17 BGB) 30.10.15 (news & 2pic) f1 (3)অপরদিকে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ ইব্রাহীম মিয়া-এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উখিয়া দোয়াপালং এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহি সিএনজি তল্লাশী করে ৪হাজার ১২০ পিস ইয়াবা আটক করে। আটককৃত ইয়াবার মূল্য ১২লক্ষ ৩৬ হাজার টাকা।

১৭বিজিবি’র অধিনায়ক মোঃ রবিউল ইসলাম জানান, আসামীবিহীন আটককৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রেখে স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি’তে পর্ষদের মাধ্যমে ধ্বংস করা হবে এবং আটককৃত বাংলাদেশী ঔষধ স্থানীয় শুল্ক গুদামে জমা করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.