সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার বিজিবি’র পৃথক অভিযানে ৫৩৫১ পিস ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার বিজিবি’র পৃথক অভিযানে ৫৩৫১ পিস ইয়াবাসহ আটক ৪

Yaba - Rafiq  Lama -18-1-16 (news & 3pic) f3 -2 Yaba - Rafiq  Lama -18-1-16 (news & 3pic) f3 -1মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

কক্সবাজার ১৭ বিজিবি’র কর্তৃক পৃথক অভিযানে ১৮ জানুয়ারি সোমবার ৪ জন আসামীসহ ৫ হাজার ৩৫১ পিস ইয়াবা আটক করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, মরিচ্যা যৌথ চেকপোষ্টের হাবিলদার মোঃ কামাল হোসেন-এর নেতৃত্বে ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় নিয়মিত তল্লাশীর প্রাক্কালে মরিচ্যা যৌথ চেক পোষ্ট অতিক্রমকারী টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশী করে মোঃ হামিদুর রহমান (২৪) পিতা মৃত- জাহিদ হোসেন ও মোঃ ইব্রাহীম (২৪) পিতা-নুরুল ইসলাম, গ্রাম- কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প, থানা-উখিয়া, কক্সবাজার কে ৩৮০ পিস ইয়াবাসহ আটক করে। ভিন্ন অভিযানে একই কমান্ডার নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় মোঃ লালু মিয়া (২৭) গ্রাম- ছোট হাবির পাড়া, ডাকঘর ও থানা- টেকনাফ, কক্সবাজার কে ২হাজার ৯৮২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ইয়াবাসহ আটককৃত আসামীদেরকে কক্সবাজার ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হলে, বিজ্ঞ আদালত আটককৃত আসামীর মধ্যে মোঃ হামিদুর রহমান ও মোঃ ইব্রাহীমকে ৬মাস করে কারাদন্ড প্রদান করেন।

এছাড়াও অপর আটককৃত আসামী মোঃ লালু মিয়াকে এক বৎসরের কারাদন্ড প্রদান করা হয়।

Yaba - Rafiq  Lama -18-1-16 (news & 3pic) f3 -3অপরদিকে, মরিচ্যা যৌথ চেকপোষ্টের হাবিলদার মোঃ ওসমান গণি-এর নেতৃত্বে ১৭ জানুয়ারি রাত সাড়ে ৯টায় নিয়মিত তল্লাশীর প্রাক্কালে মরিচ্যা যৌথ চেক পোষ্ট অতিক্রমকারী টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ৯০১ (নয়শত এক) পিস আটক করে এবং অপর তল্লাশী অভিযানে মোঃ শহিদুল ইসলাম (৩৭) পিতা মৃত- নবী হোসেন, গ্রাম ও ডাকঘর-ডেইল পাড়া, থানা-টেকনাফ এবং জেলা-কক্সবাজার কে ১০৮৮ পিস ইয়াবাসহ আটক করে। উক্ত ইয়াবাসহ আটককৃত আসামীকে কক্সবাজার ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আটককৃত আসামীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.