
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে সঙ্গীতে কণ্ঠস্বর পরীক্ষার আয়োজন করা হয়। আধুনিক, আঞ্চলিক ও পল্লীগীতির উপর পরীক্ষায় অংশগ্রহন করার জন্য কক্সবাজার জেলার ৫ উপজেলা (কক্সবাজার সদর, রামু, মহেশখালী, পেকুয়া, উখিয়া) থেকে বেতার শ্রোতা ক্লাবের ১৩৪ জন কিশোর-কিশোরী আবেদন ফরম জমা দেয়। আধুনিক গানের জন্য ৫৮ টি, পল্লীগীতির জন্য ৪৩ টি ও আঞ্চলিক গানের জন্য ৩৩ টি ফরম জমা পড়ে। কক্সবাজার সদর থেকে ২১ জন, মহেশখালী থেকে ২৯ জন, পেকুয়া থেকে ৪ জন, উখিয়া থেকে ২৪ জন, রামু থেকে ৪০ জন এ পরীক্ষায় উপস্থিত ছিলেন। ৩ দিনের অডিশন কার্যক্রমে বিশিষ্ট বিচারক মণ্ডলী প্রতিযোগীদের দক্ষতা যাচাই করেন। পরে প্রতিযোগীদের মধ্য থেকে ৩২ জন বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হন। এতে আধুনিক গানে ১১ জন, পল্লিগীতিতে ১৬ জন ও আঞ্চলিক গানে ৫ উত্তীর্ণ হয়। এর মধ্যে কক্সবাজার সদর থেকে ৮ জন, পেকুয়া থেকে ১ জন, মহেশখালী থেকে ৮ জন, রামু থেকে ৬ জন ও উখিয়া থেকে ৩ জন উত্তীর্ণ হয়।
৩ অক্টোবর বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের সম্মেলন কক্ষে সঙ্গীত অডিশনে উত্তীর্ণদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির, উপ-আঞ্চলিক পরিচালক এ,এস,এম নাজমুল হাছান, সহকারী পরিচালক মুনতাসির মুয়ীজ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী এ,টি,এম মেহেদি কামাল এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক শামিমা নাসরিন শমী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.