সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কক্সবাজার শহরে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার শহরে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের পৌরসভার আলির জাঁহাল এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকৃতরা হলেন-টেকনাফ উপজেলার হোয়াইক্যং, কাঞ্জর পাড়া এলাকার জিয়াবুল ইসলাম ও তার স্ত্রী আক্তার।

শনিবার (১ এপ্রিল) বিকালে কক্সবাজার পৌরসভার আলির জাঁহাল এলাকায় হোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। উপ-পরিদর্শক বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.