সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার সোসাইটির নেতৃবৃন্দের শহরের পূজামন্ডপ পরিদর্শন

কক্সবাজার সোসাইটির নেতৃবৃন্দের শহরের পূজামন্ডপ পরিদর্শন

Puza - Ajit Himu 22-10-2015 (news & 2pic) f2কক্সবাজারের ঐহিত্যবাহী সামাজিক সংগঠন কক্সবাজার সোসাইটির নেতৃবৃন্দরা ২২ অক্টোবর দুপুরে শহরের বেশ কয়েকটি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগঠনের সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক আমান উল­াহ আমান, যুগ্ম সম্পাদক সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, সাংবাদিক নঈমুল ইসলাম, সাংবাদিক অজিত কুমার দাশ হিমু, সাংবাদিক সোহেল রানা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা পূজা উদযাপনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট পূজা আয়োজক কমিটির সাথে। এসময় কক্সবাজার শহরের কালীবাড়ী দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুবিমল ভট্টচার্য্য, সাধারণ সম্পাদক অরুন চক্রবর্তী পুকু, অর্থ সম্পাদক রিংকু ভট্টচার্য্য বলেন, আমাদের পূজা মন্ডপ অন্যান্যদের চেয়ে একটু ব্যতিক্রমধর্মী। আমরা এবারের শারদীয় উৎসবকে নতুন আঙ্গিকে করার চেষ্টা করেছি এবং ধর্মীয় ক্রিয়া ও আচার অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন কর্মসূচীও সফলভাবে সম্পন্ন করেছি তৎমধ্যে ছোট ছোট শিশু কিশোরদের ধর্মীয় চেতনা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানব সেবার অংশ হিসাবে চিকিৎসা বঞ্চিত মানুষের মধ্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছি এবং কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এবারের পূজা সম্পূর্ণ মাদকমুক্ত পরিবেশে আমরা শারদীয় দূর্গোৎসব উদযাপন করেছি।

– প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.