সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে আবারো মনোনয়ন পেলেন কমল

কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে আবারো মনোনয়ন পেলেন কমল

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন একই আসনের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার ২৬ নভেম্বর বিকেলে এ প্রার্থীতা ঘোষণা করেন।


কক্সবাজার-৩ আসনে নৌকার মাঝি হওয়া সাইমুম সরওয়ার কমল নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। এবারসহ তিনি একটানা চারবার কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।


সাইমুম সরওয়ার কমল সাবেক সংসদ সদস্য, রাষ্ট্রদূত আওয়ামীলীগ নেতা মরহুম ওসমান সরওয়ার সরওয়ার আলম চৌধুরীর সন্তান।


এদিকে বিকেলে সাইমুম সরওয়ার কমলের প্রার্থীতা ঘোষণার পরপরেই ঈদগাঁওতে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।


উল্লেখ্য, এবার প্রায় দশজন মত সংসদ সদস্য প্রার্থী ছিলেন এ আসনে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.