
কামাল শিশির; রামু :
কক্সবাজারে র্যাব-১৫ সদস্যরা এক ইয়াবা কারবারিকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান কালে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা এলাকার আহমদুর পুত্র মোঃ আবুল কালামকে ৭ হাজার ৫শ পিচ ইয়াবাসহ আটক করে।
৭ জুন বিকাল সাড়ে ৬টায় ধৃত করার পর উপস্থিত লোকজনদের সামনে পলিথিন ব্যাগে তল্লাশি করে উক্ত ইয়াবা গুলো আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.