
সানি লিওন নামটিই যেন বিতর্কে ঠাসা। যেহেতু তিনি পর্ন সিনেমার সাবেক অভিনেত্রী, তাই তাকে নিয়ে বলিউড নির্মাতারা একটু যৌন আবেদনের দৃশ্যতেই অভিনয় করাতে চান। সেই জেরে একটি কনডমের বিজ্ঞাপনে মডেল হন আলোচিত নায়িকা সানি লিওন। সেই বিজ্ঞাপনকে ঘিরে ওঠে আপত্তির ঝড়। কারণ হিসেবে বলা হচ্ছে, কনডমের সেই বিজ্ঞাপনচিত্রে সানি লিওনের অঙ্গভঙ্গি ছিল অশ্লীল! এবার এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং বিজ্ঞাপনের মডেল সানি।
সানি লিওনের নতুন কনডমের বিজ্ঞাপন বন্ধের দাবিতে সরব হয়েছে রিপাবলিক পার্টির মহিলা শাখা। বিজ্ঞাপনটি সমাজের ক্ষতি করছে বলে অভিযোগ ওই সংগঠনের। সে বিষয়ে সানি বললেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে সবার মত প্রকাশের অধিকার আছে। সবাই তার বিরুদ্ধে কথা বলতে পারে। কিন্তু ঠিক-ভুল নির্ধারণের দায়িত্ব একমাত্র সরকারের।’
সানি আরও জানিয়েছেন, তিনি দায়িত্ববান। কী বিজ্ঞাপন করেছেন তা তার জানা আছে। তিনি যখনই কোনও বিজ্ঞাপনের কাজ হাতে নেন, তা জেনেবুঝে নেন। তবে ভারতীয় রিপাবলিক পার্টির নারীবাদী সংস্থা এই বিজ্ঞাপন নিয়ে তুলেছে জোর আপত্তি। তারা বলছেন, সানি লিওন অভিনীত এই বিজ্ঞাপনে বেশ বাজে রকমের অভিব্যক্তি দিয়েছেন অভিনেত্রী, যাকে তারা অশ্লীল আখ্যা দিয়েছেন। এমন অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি ভারতীয় সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ।
নিজের ঘাড় থেকে কোনওভাবেই বিজ্ঞাপনের দায় ঝেড়ে ফেলতে চাননি অভিনেত্রী। তার দাবি, যে বিজ্ঞাপনে তিনি অভিনয় করেন, সেগুলো তার কাছে সন্তানের মতো। আর তাই সেই সন্তানের যত্ন নেওয়াও তারই কর্তব্য। তবে প্রশাসনের উপর আস্থা রাখেন অভিনেত্রী, সেটি জানিয়ে দিলেন সবাইকে।
সূত্র:deshebideshe.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.