সাম্প্রতিক....

করোনার বিশ্ব রেকর্ড

বিশ্বে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন করোনা শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতো মানুষ একদিনে এর আগে আর কখনও আক্রান্ত হননি।

এরআগে একদিনের সর্বোচ্চ সংক্রমণ ছিল ৩ লাখ সাড়ে ৬ হাজার প্রায়। দেশে দেশে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ায় বাড়ছে সংক্রমণ।

সংস্থাটি বলছে, রোববার রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের দিনে সবচেয়ে বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। একইদিন বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৫৩৭ জন রোগী মারা যান। ভাইরাসে মোট মৃতের সংখ্যা এখন প্রায় ৯ লাখ ৩০ হাজার। গেল কয়েকদিনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে ভারত।

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কমলেও আক্রান্ত সে হারে কমছে না। তবে ব্রাজিলে আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এই তিন দেশই এখন শীর্ষ অবস্থানে রয়েছে মৃত্যু ও সংক্রমণে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

One comment

Leave a Reply

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/08/Vaccination-Corona-Children-2.jpg

জেলা-উপজেলায় শিশুদের করোনা টিকা আজ থেকে শুরু

অনলাইন ডেস্ক : দেশের জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। ...

Portrait of a professional, showcasing contact details and role information.