
করোনায় এবার কেড়ে নিল অতিরিক্ত সচিব (এলপিআর ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলমের (৫৯) প্রাণ। তিনি শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম প্রিন্স তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দেয়া হয়েছে।
মারা যাওয়া তৌফিকুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪ জন মারা গেছেন। একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু করোনায়। ফলে করোনায় মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.