
আজ থেকে উত্তরায় শুরু হয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘গাদ্দার’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন বাংলাদেশের শ্রাবণ খান ও কলকাতার মেয়ে ঋত্বিকা সেন। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও কলকাতার নেহাল দত্ত। ছবিটি প্রযোজনা করছে ভেনাস মাল্টিমিডিয়া ও কলকাতার ভিসন এন্টারটেইনমেন্ট। আগামী ২২ মার্চ পর্যন্ত ছবির শুটিং চলার কথা রয়েছে।
পরিচালক কামাল কিবরিয়া লিপু ছবিটি প্রসঙ্গে বলেন, ‘এই ছবির শুটিং আমাদের ফেব্রুয়ারি মাসে শুরু করার কথা ছিল। কিন্তু যৌথ প্রযোজনার ছবি করতে গেলে বেশ কিছু নিয়ম মেনে কাজ করতে হয়। তথ্য মন্ত্রণালয়ের কিছু কাজ শেষ করে আজ থেকে আমরা ছবির শুটিং শুরু করছি। টানা ২২ তারিখ পর্যন্ত শুটিং করার ইচ্ছা রয়েছে।’
ছবির নায়ক শ্রাবণ খান বলেন, ‘সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিতে আমার চরিত্রেও থাকছে ভিন্নতা। তার চেয়ে বড় বিষয়, এই প্রথমবারের মতো আমি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছি। ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন কলকাতার ঋত্বিকা সেন। এই ছবির মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও আমাদের নিজেদের অবস্থান শক্ত হবে বলে আমি মনে করি।’
ছবিতে নিজের চরিত্র নিয়ে শ্রাবণ বলেন, ‘ছবিতে আমি কিলারের ভূমিকায় অভিনয় করেছি। প্রথমে সাধারণ একটি ছেলে থাকি আমি, পরে সামাজের কিছু ঘটনার কারণে আমি কিলার হই। আবার এই কিলিংয়ের টাকায় আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াই। শহরের এতিমখানাগুলোতে আমি সাহায্য করি। এমনই একটি অবস্থায় নায়িকার সঙ্গে আমার দেখা হয়। এভাবে এগিয়ে যায় ছবির গল্প। ছবিটি আসলে রোমান্টিক অ্যাকশন ঘরানার। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’
সূত্র:ntvbd.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.