
এম আবু হেনা সাগর;, ঈদগাঁও :
দক্ষিণ চট্টলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের ব্যবসায়ী সহ সর্বশ্রেণি পেশার মানুষজন এখন কাঁদাজলের দূর্ভোগে বন্দি হয়ে পড়েছে। এমনকি এ বাজারে সওদা করতে আসা বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের পাড়া মহল্লা থেকে আসা লোকজন ও বাজারের দক্ষিণ পার্শ্বস্থ এলাকায় যোগাযোগ ক্ষেত্রে নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। ঈদগাঁও বাসষ্টেশন থেকে বাজারের দক্ষিণ পার্শ্বস্থ তেলী পাড়া রাস্তার মাথা পর্যন্ত ডিসি সড়কের সংষ্কার কাজ প্রায় শেষের দিকে বললেই চলে। কিন্তু প্রধান সড়ক একটু উপরিভাগ হওয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানি জমে গেছে তেলী পাড়া রাস্তার মাথার প্রবেশ মুখে। দু’দিকের ড্রেন ভরাট হয়ে যাওয়ায় জমে থাকা পানি গুলো কোন ভাবে চলাচল করতে পারছে না। মাছ বাজার সড়ক, ঈদগাঁও বাজার জামে মসজিদের সামনের সড়ক সহ বাজারের আওতাভোক্ত উপসড়ক জুড়েই জলকাদায় ছেয়ে গেছে। কোন ভাবেই হাঁটা চলার পরিবেশ নেই বলে জানান ঈদগাঁও ডায়াবেটিস কেয়ারের কর্মচারি শহিদুল ইসলাম।
পাশাপাশি এসব পানি এখন কাঁদাজলে পরিণত হয়ে পড়েছে। যাতে করে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবি সহ সর্বশ্রেণি পেশার লোকজন চলাচলে দূর্ভোগ আর দূগতিতে পড়েছে। এমনকি ছোট বড় যানবাহন চলাচলেও বিপাকে পড়তে দেখা যায়। তবে কয়েক পথচারীর মতে, রাস্তার পাশাপাশি ড্রেন সংষ্কার না করলে আসন্ন বর্ষা মৌসুমে মরণ দশায় ভোগতে হবে বাজারবাসীকে। তাই দ্রুত সময়ে বাজারের অসমাপ্ত কাজের পাশাপাশি ড্রেন সংস্কার অতিব জরুরী বলে মত প্রকাশ করেন সচেতন মহল।
প্রসঙ্গত- এ ঈদগাঁও বাজার বহুকাল ধরে নানা সমস্যায় জর্জরিত। এতে করে দেখার কেউ না থাকায় আভ্যন্তরীণ উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে পড়েছে বাজারবাসী। জেলার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক এলাকা ঈদগাও বাজার। এবার নিলাম ডাক হয়েছে বহু লাখ টাকায়। সদরের ঈদগাও, জালালাবাদ এবং অংশবিশেষ ইসলামাবাদ ইউনিয়ন নিয়েই অবস্থিত। প্রাচীন কাল হতেই সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার দু’দিন হাট বসে। হাটের দিনগুলোতে বৃহত্তর ঈদগাওর পার্শ্ববর্তী রামু, চকোরিয়া ও পার্বত্য নাইক্ষ্যংছড়ি হতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সহ নানান ধরনের পণ্য নিয়ে বাইরের ব্যবসায়ীরা আসেন। কিন্তু বেচা বিক্রির স্থান হয় বাজারের অভ্যন্তরীন রাস্তাগুলোতে। অল্পবৃষ্টিতে বাজারে আগত ক্রেতাসাধারণের হাঁটা চলার কোন স্বাভাবিক পরিবেশ থাকেনা। তার পাশাপাশি এ জলাবদ্ধতার ফলে হরেক রকমের যানবাহন চলাচল করতে দারুনভাবে দুর্ভোগে পড়েছে। সে সাথে পথচারী ও ব্যবসায়ীদের পক্ষে এত কষ্ট সহজে মেনে নেওয়া যায় না।
এলাকাবাসীর মতে, ঈদগাঁও বাজারের অব্যবস্থাপনা নিরসনে বাজার কর্তৃপক্ষ একটু উদ্যোগ নিলে হয়ত বাজারের আসল চিত্র ফুটে উঠত।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.