সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কাউয়ারখোপে পথসভায় এমপি কমল- ৩ বছরের মধ্যে কক্সবাজার-রামুর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে

কাউয়ারখোপে পথসভায় এমপি কমল- ৩ বছরের মধ্যে কক্সবাজার-রামুর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে

Kamol - H B Pantha 31-10-2015 (news & 2pic) f1আগামী ৩ বছরের মধ্যে কক্সবাজার-রামুর প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শনকালে পথসভায় তিনি এ কথা বলেন।

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমরা নির্ধারিত লক্ষমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। গ্রাম-গঞ্জেও ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। হাতের মুঠোই চলে এসেছে বিশ্ব। অতি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতও পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুল মোতালেব, উপ-প্রকল্প পরিচালক প্রবীর কুমার দে, চট্টগ্রাম দক্ষিণের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) রিয়াজুল আলম, রামু উপজেলা আবাসিক প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক মোঃ আবু বক্কর ছিদ্দিক, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হোছন, কায়েশ উদ্দিন, হাবিব উল্লাহ, আজিজুল হক, মীর কাশেম, আজিজুল হক, আব্দুল গফুর, ফরিদুল আলম, আনার কলি, সাবেক ইউপি সদস্য আবছার কামাল, মোঃ হোছাইন, আবুল হোছন, হাজী আনোয়ার, সাইফুল ইসলাম, খুইল্যা মিয়া ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ।

এছাড়াও এতে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা, লট উখিয়ারঘোনা টেইলা পাড়া, কচ্ছপিয়া, তিতার পাড়া, স্কুলপাড়া, সওদাগর পাড়া, লামার পাড়াসহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।

এ সময় উখিয়ারঘোনা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের জন্যও জায়গা নির্ধারণ করেন।

– প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.