আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল আজ রোববার তিন দিনের সফরে ভারত যাচ্ছেন।
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে প্রতিনিধি দলটি দেশটিতে সফর করছে।
প্রতিনিধি দলটি রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হবেন।
এ দিন রাতেই দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে নৈশভোজে অংশ নেবেন তারা। পর দিন ২৩ এপ্রিল সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট ভবন পরিদর্শন এবং লোকসভার অধিবেশন প্রত্যক্ষ করবে প্রতিনিধি দলটি। পরে বিজেপি নেতা এমজে আকবরের দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
পরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে নৈশভোজে অংশে নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের এ সদস্যরা। এ প্রতিনিধি দলটি মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
তিন দিনের এ সফর শেষে ২৪ এপ্রিল তারা ঢাকায় ফিরবেন। এর আগে অল ইন্ডিয়া কংগ্রেসের আমন্ত্রণে ১৭ ও ১৮ মার্চ ভারত সফর করেছেন আওয়ামী লীগের তিন সদস্যের প্রতিনিধি দল।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.