সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কাল দিনব্যাপী সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালা

কাল দিনব্যাপী সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালা

প্রেসবিজ্ঞপ্তি :

“ধর্মান্ধতার অন্ধকার ছিড়ে-মানুষে মানুষে আলোর ফোয়ারা গাঁথি” শ্লোগানকে ধারণ করে মহান ভাষার মাসে কক্সবাজার কেন্দ্রিয় শহিদ মিনারে কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে একুশের অনুষ্ঠানমালা।

পরবর্তীতে রাত ১২টা ১ মিনিটে কক্সবাজার কেন্দ্রিয় শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করবে।

এতে কক্সবাজারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের অর্ন্তভুক্ত সকল সংগঠন সমূহের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.