
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কাশ্মীরীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও এবং কাশ্মীরের মুসলিমদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবীতে সদরের ঈদগাঁওতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগষ্ট বাদে আছর বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের উদ্যােগে প্রথম বারের মত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশনের দুপাশ জুড়েই দীর্ঘলাইন শান্তিপূর্ণ মানববন্ধন সম্পন্ন হয়।
মানববন্ধনে আসা অসংখ্য ওলামায়ে কেরামসহ সাধারণ লোকজনদের হাতে হাতে ব্যানার, প্লেকার্ড, পেষ্টুন চোখে পড়ে। এ শান্তিপূর্ণ কর্মসূচী মানববন্ধন চলাকালে অনেকে বক্তব্য রাখেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.