
মোহাম্মদ শাহাব উদ্দীন; মহেশখালী :
কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কুতুবজোমস্থ মেহেরিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে মুদি দোকানে।
স্থানীয় এলাকাবাসির সূত্রে জানা যায়- মেহেরিয়া পাড়া এলাকার জালাল মিয়ার ছেলে মো: আলমকে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ি রোকন উদ্দীনের নেতৃত্বে মুবিন, আমির হামজাসহ ৫/৬জনের একদল অস্ত্রধারী ১৫ মে রাত ৮টার সময় অর্তকীত হামলা চালিয়ে মো: আলমকে আহত করে। হামলায় ব্যবসায়ি মো: আলমের হাতে মারাত্মকভাবে জখম হয়। আহতের আত্মচিৎকারে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত মো: আলমকে তার উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতালে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সন্ত্রাসীরা ওই সময় ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকান এর ক্যাশ থেকে প্রায় লক্ষাধীক টাকাসহ ভাংচুর ও লুটপাট করে ক্ষতি সাধন করেছে প্রায় দেড় লক্ষ টাকার মত।
মো: আলম এর ছোট ভাই শফিউল আলম বাদী হয়ে স্থানীয় মো: আমিনের ছেলে রোকন উদ্দীনকে প্রধান করে ৪জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ে করার প্রস্তুতি চলছে বলে বলে জানান। আহত মো: আলম বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে স্থানীয় মেম্বার নুরুল ইসলাম ঘঁনার সত্যতা স্বীকার করে বলেন ব্যবসায়ি মো: আলমকে অর্তকীত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম করেছে। প্রশাসন কে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অবহিত করেছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.