
এম রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
কক্সবাজরের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায় ১০ ডিসেম্বর (শনিবার) বিকালে অসহায় পরিবারের মাঝে ইউপি মেম্বার হারুনুর রশিদ নগদ অর্থ বিতরণ করেছে।
জানা যায়, কুতুবদিয়ার আলী আকবর ডেইল এর ঘাটকুলপাড়া এলাকার মোঃ হোসেনের পুত্র মোঃ শাহা আলম গত শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। দিন মজুর শাহা আলম মৃত্যুকালে ১স্ত্রী, ২মেয়ে, ১ছেলেকে রেখে যান। শনিবার দুপুর ২টার সময় স্থানী কবর স্থানে মরহুমের জানাযা শেষে দাফন করা হয়। জানাযার নামাজ শেষে স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ তার অপরাপর ভাইদের ডেকে মেম্বার নিজ থেকে ১০ হাজার, নিহতের ভাই জামাল হোসেন থেকে ১০ হাজার টাকা নিয়ে অন্যান্যদের নিকট ৫ হাজার করে মোট ৭০ হাজার টাকা ব্যবস্থা করে নিহত দিন মজুর শাহা আলমের স্ত্রী কাজলকে দেন ইউপি সদস্য হারুনুর রশিদ।
নিহত মোঃ শাহা আলমের স্ত্রী কাজল জানান, তার স্বামী মৃত্যুর সময় বাড়িতে কোন টাকা ছিলনা। কিভাবে ফাতিহা দিব তারও ইয়াত্তা ছিলনা। ইউপি মেম্বার হারুন ফেরেশতা হয়ে এসেছে মনে হয়। তিনি আমাকে ৭০ হাজার টাকা ব্যবস্থা করে দেন। এখন আমি ছেলে মেয়ে নিয়ে মৃত স্বামীর ফাতিহা দিতে পারবো। ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ জানায়, মৃত দিন মজুর মোঃ শাহা আলম খুব গরীব লোক ছিল। তার বাড়িতে কোন টাকা পয়সা ছিলনা। আমি ৭০ হাজার টাকা দানশীল ব্যক্তিদের নিকট থেকে সংগ্রহ করে দিই। আমার পরিষদ থেকে তাকে ভিজিডি ও ভিজিএফ ব্যবস্থা করেছি। পরিষদ থেকে এ অসহায় পরিবারের জন্য পরবর্তিতে আরও সহযোগিতা করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.