সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / কুতুবদিয়ায় চৌমুহনী বাজার বণিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত আ’লীগ নেতাদের বরণ

কুতুবদিয়ায় চৌমুহনী বাজার বণিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত আ’লীগ নেতাদের বরণ

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

১৪ এপ্র্রিল শুক্রবার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী বাজার বণিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ইউনিয়ন আ’লীগ নেতা সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও অর্থ সম্পাদক মোঃ ছৈয়দনুর বিপুল ভোটে নির্বাচিত হয়ে সন্ধ্যা ৭টায় উপজেলা আ’লীগ নেতৃবৃন্দদের সাথে দেখা করতে এলে উপজেলা আ’লীগের সভাপতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, উপজেলা আ’লীগ নেতা আবুল হাসেম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু মুছা, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি এনামুল হক, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ রাসেল, ৪নং ওয়ার্ড সভাপতি প্রবীণ আ’লীগ নেতা এ.টি.এম শাহা আলম কুতুবী, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফজল করিম, আ’লীগ নেতা  সাবেক ইউপি সদস্য তমিজ উদ্দিন তৈয়ব, এনামুল হক, সাবেক ইউপি সদস্য জাকের উল্লাহ, রোস্তম আলী সওদাগর, আবুল বশর সওদাগর, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, মোস্তাক আহম্মদ, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবছার, যুবলীগ নেতা খোরশেদ আলম সিকদার, মুহাম্মদ সওদাগর, এমরান সওদাগর, শহিদুল্লাহ সওদাগরসহ অন্যান্যরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.