নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় ছাগল চোরকে হাতে নাতে ধরতে পারায় চোরদের হামলায় মালিক পক্ষের ২ ব্যক্তি গুরুতর অহত হয়। ঘটনাটি ঘঠেছে ৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনি এলাকায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, গত ৫ ফেব্রুয়ারী রাতে লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদার পাড়া এলাকার নূরুল ইসলামের পুত্র মনছুর আলমের গৃহপালিত পশু (ছাগল) একই এলাকার আব্দুল মোনাফের পুত্র মোঃ সোহেল (২২), আব্দু শুক্কুরের পুত্র মোঃ জাকের হোছাইন (২৫) চুরি করে দক্ষিণ ধূরুং ইউনিয়নের নয়া পাড়া এলাকার হাসান আলীর পুত্র ইয়াকুব নবীকে বিক্রি করেন। ছাগলের মালিক মনছুর আলম অনেক খোঁজাখুঁজির পর তার ছাগলকে দেখতে পেয়ে ক্রেতা ইয়াকুব নবীর নিকট জানতে চাইলে ইয়াকুব নবী স্বীকার করে চোরদ্বয়কে বাকী টাকার জন্য আসতে বলে ছাগলের মালিককে হাতে নাতে ধরিয়ে দেন। ছাগলের মালিক স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদকে ছাগলসহ চোরকে জিম্মায় দেয়। ইউপি সদস্য উভয় পক্ষের লোককে ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় চেয়ারম্যানের উপস্থিতিতে পরিষদে বিচার করার কথা বলে সকাল ১০টায় আসতে আদেশ দেয়। ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় পরিষদে আসার পথে চৌমুহনি বাজারে মালিক পক্ষের লোকজন পৌঁছলে, চোরের পক্ষের আব্দুল মোনাফের পুত্র ইমতিয়াজ (২৫) এর নেতৃত্বে ৫/৬ জনলোক ধারালো কিরিচ, লোহার রড নিয়ে হামলা চালায়। হামলায় আহত হন নূরুল ইসলামের পুত্র মনছুর আলম (৪৫), নূর মোহাম্মদের পুত্র মোহাম্মদ উল্লাহ (৫০)।
আহতদের এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে আহত মনছুর আলমের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত মুহাম্মদ উল্লাহকে কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে বলে জানায় আহতের পরিবার।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদদের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.