সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় ট্রলির ধাক্কায় রিক্সা চালকসহ গুরুতর আহত ৩

কুতুবদিয়ায় ট্রলির ধাক্কায় রিক্সা চালকসহ গুরুতর আহত ৩

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মালবাহি ট্রলির ধাক্কায় রিক্সাচালক সহ ২ যাত্রী মারাত্মক আহত হয়েছে। বুধবার (৭ নভেম্বর) দুপুরে আজম সড়কের কলেজ রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কৈয়ারবিল থেকে ২জন যাত্রী সহ একটি ব্যাটারীচালিত রিক্সা কলেজ গেইট পৌছিলে বড়ঘোপ থেকে ছেড়ে আসা নূরুল আলমের মালিকাধীন একটি মালবাহি ট্রলি নিজে চালিয়ে রিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় রিক্সার যাত্রী মধ্যম কৈয়ারবিল এলাকার মফজল মিয়া পাড়া গ্রামের নুরুচ্ছাফার স্ত্রী রাবেয়া বেগম (৪৫), তার ছেলে মোঃ মানিক (২৪) ও রিক্সাচালক বড়ঘোপ মাতবর পাড়ার মানিক (৩০) গুরুতর আহত হন। রিক্সাটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ৩ জনের অবস্থা সংকটপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয় বলে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: জায়নুল আবেদীন জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও রিক্সা জব্দ করে থানায় নিয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.