
নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া :
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে টিউবওয়েল থেকে পানি নেওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনজিলা আকতার (৩৮) ২ সন্তানের জননী খুন হয়। সে উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নের মশরফ আলী সিকদার পাড়া এলাকার আবু মুছার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নের মশরফ আলী সিকদার পাড়া এলাকার আবু মুছার স্ত্রী মনজিলা আকতারের সাথে একই এলাকার আলী হোসেনের পুত্র মোঃ ছোটনের স্ত্রীর সাথে বিকাল ৪টার সময় টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। বিকাল ৬টার সময় মোঃ ছোটনের স্ত্রী স্বামীকে ঘটনা জানালে স্বামী মোঃ ছোটন ক্ষেপে গিয়ে ধারালো দা দিয়ে আবু মুছার স্ত্রী মনজিলা আক্তারকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন এবং পেটে আঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। মনজিলাকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার পর মৃত ঘোষণা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.