সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / কুতুবদিয়ায় নৌকার সমর্থনে ৩ পথসভা সম্পন্ন

কুতুবদিয়ায় নৌকার সমর্থনে ৩ পথসভা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুতুবদিয়া-মহেশখালী আসনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ আশেক উল্লাহ রফিক এমপি‘র সমর্থনে শুক্রবার (২১ ডিসেম্বর) প্রচারণা ছাড়াও ৩টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ধুরুং হাই স্কুল মাঠে বিশাল পথসভায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ‘লীগের সভাপতি মোতাহের কোম্পনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াসিকা আয়েশা খানম এমপি। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা মহিলা আ‘লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মন্জুর আলম সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুননেছা প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা আ‘লীগের সহ-সভাপতি বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এসময় জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ, জেলা আ‘লীগের কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী, উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা সহ আ‘লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে কৈয়ারবিল ঘিলাছড়িতে নেতৃবৃন্দ আরেকটি পথসভায় যোগদান করেন। এ ছাড়া আলী আকবর ডেইল তাবালেরচরে অপর একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২(কুতুবদিয়া-মহেশখালী) আসনে মহাজোট প্রার্থী আলহাজ আশেক উল্লাহ রফিক এমপি। পরে তিনি মহেশখালীতে অপর আরেকটি নির্বাচনী সভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.