এম. রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
কুতুবদিয়ায় লবণ বোঝায় ট্রলীর নিচে পলিথিন ব্যবহার না করে পাঁকা রাস্তায় চলাচল করা লবণ বোঝাই ট্রলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা চালিয়ে যাচ্ছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সালেহীন তানভীর গাজী। ৬ এপ্রিল দুপুর ১ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী ও দরবার রাস্তা থেকে লবণ বোঝাই দু’টি ট্রলী আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি ট্রলীর মালিককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা নগদ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ট্রলির মালিকরা হলেন লেমশীখালী ৬নং ওয়ার্ডের শামশুল আলমের পুত্র হেফাজ ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত বশির আহমদের ছেলে মিজান। ৫ এপ্রিল প্রথম দিন দরবার রাস্তার মাথা থেকে একটি ট্রলীকে আটকের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়ের মাধ্যমে এ অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এ অভিযান উপজেলায় লবণবাহী প্রতিটি ট্রলীর পাটাতনে পলিথিনের ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে বলে জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.