
এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৮ সেপ্টম্বর (বৃহস্পতিবার) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উৎযাপিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (লালা) এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৌলভী মোঃ তাহের, আবু ইউচুফ মাতবর, মাহাবুবুল আলম, আরিফ মোশারফ, মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান নূরুচ্ছাফা বিকম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, নজরুল ইসলাম,আছাদ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম ফরহাদ, নাজিম উদ্দিন লালা, আইন বিষয়ক সম্পাদক জিল্লুল করিম, প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু প্রমুখ।
এ সময় উপস্থিত উপজেলা ওলামা লীগের সভাপতি কাইছার উদ্দিন, আ’লীগ নেতা এ,টি,এম শাহা আলম কুতুবী, ইউপি সদস্য আবু মুছা,নেজাম উদ্দিন, মোঃ ফারুকসহ সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.