সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় প্রবীন রাজনীতিবিদ আনোয়ারুল আজিম ছিদ্দিকীর ইন্তেকাল : উপজেলা বিএনপির শোক প্রকাশ

কুতুবদিয়ায় প্রবীন রাজনীতিবিদ আনোয়ারুল আজিম ছিদ্দিকীর ইন্তেকাল : উপজেলা বিএনপির শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মরহুম জালাল আহমদ চৌধুরীর ভাগ্নে ও কুতুবদিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম ছিদ্দিকী গত ১৪ জানুয়ারী দুপর ১টা ৪৫ মিনিটে  চট্টগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের ১ম জানাযা ওই দিন বাদে আছর চট্টগ্রাম ওয়াপদা মসজিদে অনুষ্ঠিত হয়।

১৫ জানুয়ারী (রবিবার) সকাল ৯ টায় কুতুবদিয়া উপজেলার মুরালিয়া ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে মরহুমের ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তাৎক্ষণিকভাবে গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহম্মদ, সাধারণ সম্পাদক মোবারক হোছাইন (সাবেক চেয়ারম্যান), সাংগঠনিক সম্পাদক এম এ সালাম কুতুবী, জেলা সদস্য আকতার কামাল সিকদার, যুবদল আহবায়ক জসিম উদ্দিন সিকদার, সদস্য সচিব কামরুল হাছান, শ্রমিকদল সভাপতি শাহাদাৎ হোছাইন ভুট্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ইউছুপ নবী, ছাত্রদল সভাপতি মোশারফ হোছাইন বাপ্পা, সাধারণ সম্পাদক এম কাউছার হোছাইন রিপন প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.