সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় বজ্রপাতে ১ ব্যক্তি নিহত : আহত ১

কুতুবদিয়ায় বজ্রপাতে ১ ব্যক্তি নিহত : আহত ১

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ১৩ জুন (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রবল বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছে। একই ঘটনায় আরেক কিশোরী আহত হয়েছেন। বজ্রপাতের আহতদের এলাকাবাসী ও তাদের আত্মীয় স্বজন উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এক জনকে মৃতঘোষনা করেন। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার ইফতারের আগ মূহুর্তে উপজেলার লেমশীখালী ইউনিয়নের কড়লা পাড়ার বাসিন্দা জাহাঙ্গীরের পুত্র ভূমিহীন দিনমজুর মো. ছোটন (৩২) বাড়ির পাশে লবন মাঠের খালে জাল বসাতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে অজ্ঞান হয়ে পড়ে। এলাকাবাসি তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ছোটনকে মৃত ঘোষণ করেন। সে স্থানীয় মুজিব কিল্লায় ভূমিহীন হিসেবে বসবাস করে আসছিল। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

অপরদিকে একই সময়ে বড়ঘোপ মুরালিয়া গ্রামের মো. ইদ্রিসের কিশোরী কন্যা এ্যানি (১৬) বাড়িতে কাজ করার সময় বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.