মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) কুতুবদিয়ার ১৮টি সরকারী প্রাথমকি বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ান করছে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, এস.এম.সি’র সদস্য/সদস্যা এবং অভিভাবকদের অংশগ্রহণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা বাস্তবায়ন করে যাচ্ছে।
৪ জানুয়ারী সকাল ১০টায় বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি)’র স্বার্বিক সহযোগীতায় কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের উত্তর লেমশীখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ ছাত্র/ছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতিসহ সদস্য/সদস্যা এবং অভিভাবকদের অংশগ্রহণে একটি বিশাল বাৎসরিক ভর্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালী শেষে আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির সহ-সভাপতি ফরিদ উল্লাহ্। বক্তব্য রাখেন বিডিপিসি’র প্রজেক্ট অফিসার ও কুতুবদিয়া এন.জি.ও ফোরামের সভাপতি মোঃ আহাদ আলী মৃধা জুয়েল, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইবনে আমিন প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.