কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় ১৩ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে ৫ম প্রয়াস মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা /১৫ কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এতে ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৩টি কেজি স্কুলসহ মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৬৫ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। ২য় শ্রেনীতে ২০৬ জন, ৩য় শ্রেণীতে ১৪৩ জন, ৪র্থ শ্রেণীতে ১১৬ জন ছাত্র-ছাত্রী মেধা বিকাশ বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করেন। সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত অত্যন্ত সুন্দর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল ১১ টায় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির উদ্দিন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকতার উদ্দিন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জাকের আহম্মদ, বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি রমিজ আহম্মদ কুতুবী, সিনিয়র সহ-সভাপতি আ.ম.ম নূরুচ্ছাফা, সহ সভাপতি ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম, পরীক্ষা বিষয়ক সম্পাদক মো: আব্দু রশিদ, সাংগঠনিক সম্পাদক এম.কাউছার হোছাইন রিপন, অর্থ সম্পাদক ওয়াহিদুর রহমান সুজন, সদস্য যথাক্রমে মো: আলমগীর, কামরুল হাসান লিটন, শাহাজাহান, সদরুল করিম আযাদ, শওকত খলিল, হেলাল উদ্দিন, হুমায়ুন কবির, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, চন্দন শীল, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো: ইকবাল, নেজাম উদ্দিন, দেলোয়ার হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
এ সময় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম টির্চাচ ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক আকতার হোছাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান মিন্টু ও বদরুল আনাম মোবিন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.