
প্রেসবিজ্ঞপ্তি :
৭ আগষ্ট দুপুর ২টায় কুতুবদিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বড়ঘোপ বাজারস্থ যুবলীগ কার্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে গণভোজের আয়োজনের সিদ্ধান্ত হয়। এ সময় উপজেলা যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদকসহ দলীয় অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.