সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা সম্পন্ন

কুতুবদিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা সম্পন্ন


এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
কুতুবদিয়ায় নবাগত উপজেলা নির্বাহি কমকর্তার সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা সোমবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম এর কার্যালয়ে দুপুর একটার দিকে সভায় কুতুবদিয়া প্রেসক্লাবের সেক্রেটারী হাছান কুতুবী, কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এ মান্নান, দৈনিক ভোরের ডাক ও আজকের দেশ-বিদেশ প্রতিনিধি মোহাম্মদ রাসেল খান (জয়), অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক মহিউদ্দীন কুতুবী, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনায় উপজেলার সার্বিক বিষয়ে সমস্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরা হয়। এসময় নবাগত নির্বাহি কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন তিনি। এক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা। এ ব্যাপারে কর্মরত সংবাদকর্মীদের সহযোগীতা করার আহবান জানান তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.