সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুতুবদিয়ায় সৎ ভাইয়েরা ভেঙ্গে দিল বসত বাড়ি

কুতুবদিয়ায় সৎ ভাইয়েরা ভেঙ্গে দিল বসত বাড়ি

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়ায় সৎ ভাইয়েরা হামলা চালিয়ে অসহায় অপর সৎ ভাইয়ের বসত বাড়ি ও ঘেরা-বেড়া ভেঙ্গে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘঠেছে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৯টার সময় উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নের কিরণ পাড়া এলাকায়।

সকালে সরজমিনে পরিদর্শনে গেলে বসতবাড়ির ভাংচুর করার দৃশ্য চোখে পড়ে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জানায়, মঙ্গলবার সকাল ৯টার সময় আলী আকবর ড়েইল ইউনিয়নের মোক্তার আহম্মদের ছেলে নাছিরউদ্দিনের সৎ ভাই আমির হোসেনের নেতৃত্বে সাদেক, সাদ্দাম হোসেন বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ও ঘেরা-বেড়া ভাংচুর করে।

এ ব্যাপারে ভুক্তভোগী নাছির উদ্দিন জানায়, মঙ্গলবার সকালে বসত-বাড়ির ঘেরা-বেড়া ভাংচুর করলে আমি প্রতিবাদ করলে সৎ ভাই আমির হোসেনের নেতৃত্বে ৪/৫জন লাটিসোটা নিয়ে আমাকে মারধর করে বসত বাড়ি ভংচুর করে বাড়িতে রক্ষিত নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে পিতা মোক্তার আহম্মদ জানায়, আমার বাড়ি আমি ভাংচুর করেছি এবং আমি মরার পর ছেলেরা বসত ভিটের মালিক হবে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ভূক্তভোগী নাছির উদ্দিন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.