
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছে অপর আরোহী। শনিবার (১২ মে) গভীর রাতে আজম সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ ধূরুং নয়া পাড়ার বাসিন্দা ধূরুংবাজারের হোটেল ব্যবসায়ি সাহাব উদ্দিনের পুত্র ফারুক, উত্তর ধুরুং প্রদীপ পাড়ার বাদাম বিক্রেতা লালু দাশ ও বেকারী কর্মচারি রাজিব চাকমা একটি মটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। তারা আজম সড়কে দরবার রাস্তার দক্ষিণে পৌছিলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে ছিঁটকে পড়ে চালকসহ ৩ আরোহী। এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ সময় জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ফারুক (১৯) ও লালু দাশ (৪৫) কে মৃত ঘোষণা করেন। অপর আরোহী আলী কদম উপজেলার আশীষ চাকমার পুত্র রাজিব (৩৫) এর অবস্তা সংকটাপন্ন হওয়ায় তাকে রেফার করা হয়।
অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থাও ঝুকিপূর্ণ বলে চিকিৎসক জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.