সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুতুবদিয়ায় ৫ রাউন্ড কার্তুজসহ জলদস্যু ইউনুছ গ্রেপ্তার

কুতুবদিয়ায় ৫ রাউন্ড কার্তুজসহ জলদস্যু ইউনুছ গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার দুর্ধর্ষ জলদস্যু মো.ইউনুছকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি, হত্যা চেষ্টাসহ ৭টি মামলার পলাতক আসামী ইউনুছের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ রাউন্ড তাজা কার্তুজ। ১১ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মুন্সিমিয়াজী পাড়ার লেমসীখালী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো.ইউনুছ কুতুবদিয়া উপজেলার মিয়ারকাটাস্থ হায়দারপাড়া এলাকার নজির আহমদের ছেলে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনুছকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। সে একজন দুর্ধর্ষ জলদস্যু। তার বিরুদ্ধে পেকুয়া ও কুতুবদিয়ায় থানায় ডাকাতি ও হত্যাচেষ্টাসহ ৭টি মামলা রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.