সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়া ইউনিয়ন আ‘লীগের শোক দিবসের আলোচনা সভা গণভোজ অনুষ্ঠিত

কুতুবদিয়া ইউনিয়ন আ‘লীগের শোক দিবসের আলোচনা সভা গণভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুতুবদিয়ার সকল ইউনিয়ন আ‘লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ আগষ্ট) সকালে কুতুবদিয়া হাই স্কুল মাঠে বড়ঘোপ ইউনিয়ন শাখার সভাপতি ইউপি সদস্য আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক।

অনুষ্ঠানে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আ‘লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, জেলা আ‘লীগের সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা, যুগ্ম সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহরেুননেছা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ ইউনুছ, উত্তর ধূরুং ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক শফিউল মোর্শেদ চৌধুরী, লেমশীখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মনির আহমদ মাতবর, যুবলীগ নেতা খাইরুল বশর, আলী আকবর ডেইল যুবলীগের আহবায়ক কায়মুল হুদা বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন প্রমূখ।

সভায় জেলা, উপজেলা আ‘লীগ, ইউনিয়ন আ‘লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.