সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়া কেন্দ্রীয় কালি মন্দির ভিত্তিক শারদীয় দূর্গাপূজা উদযাপন পরিষদ গঠিত

কুতুবদিয়া কেন্দ্রীয় কালি মন্দির ভিত্তিক শারদীয় দূর্গাপূজা উদযাপন পরিষদ গঠিত

এম রাসেল খাঁন জয় ; কুতুবদিয়া :

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কেন্দ্রীয় কালি মন্দির ভিত্তিক শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদ-২০১৭ শুক্রবার রাত ৮টার সময় কেন্দ্রীয় কালি মন্দিরে সর্ব সম্মতিক্রমে গঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর শীল, সাধারণ সম্পাদক ও কালি মন্দিরের পুরোহিত ধীমান চক্রবর্তী, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, মাষ্টার প্রদীপ পাল, বাদল শীল, মাষ্টার নারায়ন পাল, মাষ্টার সজল শীল, মদন শীল, পার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা।

পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ১৪২৪ বাংলা দূর্গা পূজা পালনের জন্য স্বপন শীলকে সভাপতি, বাবুল দাশকে সাধারণ সম্পাদক এবং শিমুল শীলকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কালি মন্দির ভিত্তিক শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উৎযাপন পরিষদ গঠিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.