কুতুবদিয়া লার্নিং একাডেমীর পরিচালক ও শিক্ষকগণ হলো মালি, আর মঞ্চে আমার সমনে উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা হল বাগানের কচি-কাঁচা ফুল সঠিকভাবে যত্ম নিলে এই ফুল থেকে সুগন্ধি বের হবেই। ২০ নভেম্বর (শুক্রবার) বিকাল ২টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে অবস্থিত শতাব্দির প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া লানিং একাডেমীর ২০১৫ সালের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুতুবদিয়া লার্নিং একাডেমীর উপদ্রেষ্টা ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম (মধু) উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের পরিচালক এম মোশারফ হোছাইন বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়ার একমাত্র উচচ শিক্ষা প্রতিষ্ঠান বড়ঘোপ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ নূরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান মিন্টু।
শুরুতে ৪র্থ শ্রেণীর ছাত্র শরিফুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বিদায় ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইন উদ্দিন। বক্তব্য রাখেন, কুতুবদিয়া লার্নিং একাডেমীর প্রতিষ্ঠতা সদস্য যথাক্রমে মাষ্টার মুহাম্মদ ইসমাঈল, আব্দুল হামিদ, মোঃ ফরিদ, জলাল আহম্মদ, সাংবাদিক মুহাম্মদ রাসেল খাঁন (জয়), মা-মনি প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক এম কাইছার হোছাইন রিপন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, অভিভাবক সদস্য নূরুল আমিন, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ৪র্থ শ্রেণীর ছাত্র মাসুক ইলাহি মাহি, মানপত্র পাঠ করেন ৪র্থ শ্রেণীর ছাত্রী আরমান সোলতানা রাসনা, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, তাকরিম মাহামুদ সানি, তানিম রায়হান (প্রিয়া)।
বিদায়ী সংগীত পরিবেশন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী মায়মুনা আকতার মাহি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুউদ্দিন ছিদ্দিকী মানিক, শিক্ষক যথাক্রমে দিলিপ কুমার দাশ, আব্দু রহিম, আব্দুল মোবিন, জেয়াসমিন আকতার, রিনা আকতার, হুমায়রা পারভিন, অভিভাবক মিজবাহ উদ্দিন, শফিউল আলমসহ অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.