
প্রেসবিজ্ঞপ্তি :
কক্সবাজারে কুতুবদিয়া উপজেলায় ২৫ আগষ্ট (শুক্রবার) বিকাল ৪টার সময় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নূরুল ইসলাম এম ইউপির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দু রহিম সিকদার রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি শফিউল আলম কুতুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (লালা), উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন, উত্তর ধূরুং ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব সাবেক ইউপি সদস্য নূরুন নবী, লেমশীখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মাহামুদুল করিম, দক্ষিণ ধূরুং ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মোঃ জকরিয়া, আলী আকবর ডেইল ইউনিয়ন শ্রমিক লীগ নেতা নূরুল আবছার। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন, লেমশীখালী ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফারুক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.