নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে বর্তমান আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই কুতুবদিয়া সৌদি সরকারের উপহার স্বরুপ উচ্চ ক্ষমতা সম্পন্ন খেজুর বিতরণের সময় মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
২৭ মে উপজেলার ৫৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫৪১১ জন শিক্ষার্থীর মাঝে সৌদি সরকারের উপহার স্বরুপ বাংলাদেশ সরকারের মাধ্যমে বিশ্ব খাদ্য কর্মসূচীর সহায়তায় ইফসা এনজিও বাস্তবায়ন করেন। ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টার সময় আনুষ্ঠানিক ভাবে খেজুর বিতরণ ঐ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও ইফসার প্রজেক্ট কো-অডিনেটর নুর মোহাম্মদের সঞ্চালনায়ধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ব খাদ্য কর্মসূচীর প্রতিনিধি নাজনিন সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কাসেম।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, আ’লীগ নেতা স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম,বিশ্ব খাদ্য কর্মসূচীর প্রতিনিধি সেজুতি শর্মা, ইফসার ফিল্ড মনিটর পারভিন আকতার, এল.এফ মুহাম্মদ রিদুয়ানুল হক, হুমায়রা আকতার, রুম টু রিট কর্মকর্তা নুরুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক/শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.