সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কুয়েতে বহু বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

কুয়েতে বহু বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

কুয়েতে গ্রেফতার বাংলাদেশি সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা হাজারো বাংলাদেশির নথি বাতিল করেছে কুয়েত সরকার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মেজর জেনারেল মাজেন আল-জাররাহ যেসব বাংলাদেশির কাগজপত্রে সই ও ইস্যু করেছেন সেগুলোই বাতিল করা হয়েছে। কুয়েতি সংবাদমাধ্যম আল কাবাসের বরাতে এ সংবাদ দিয়েছে গালফ নিউজ।

গালফের ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব লেনদেন পুনঃপরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এসবের মধ্যে নাগরিকত্ব, পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত কাগজপত্র রয়েছে। ওই সময়টাতে এসব কাজের বিভাগটি ছিল আল-জাররাহ’র দায়িত্বে।

প্রতিবেদনে আরও বলা হয়, পাপুল আল-জাররাহ’র সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে হাজারো বাংলাদেশিকে ওয়ার্ক পারমিট দিয়েছেন।

পাপুলের সঙ্গে সংশ্লিষ্ট আল জাররাহ’র সই করা সব নথিই আবার পরীক্ষা করছে দেশটির সরকার।

এক সূত্রের বরাতে আল-কাবাস নিউজ জানায়, সিরিয়ান নাগরিকদের কুয়েতে ঢোকায় নিষেধাজ্ঞা থাকলেও আল-জাররাহ ভ্রমণ ভিসা দিয়ে তাদের দেশটিতে ঢোকার সুযোগ দিয়েছেন।

প্রসঙ্গত, পাপুলের প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে শুক্রবার আল-জাররাহকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। এখনও তিনি কারাগারেই রয়েছেন। এর আগে পাপুলকেও গ্রেফতার করে দেশটির পুলিশ।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.