এম. রাসেল খাঁন জয়, কুতুবদিয়া :
৫ জানুয়ারী কৈয়ারবিল ইউনিয়ন যৌথ উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় কেক কেটে উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দিবসটির আলোচনা সভা ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন তোহেলের সভাপত্বি ও সহ-সভাপতি ফখরুল হাসান (টুটিল) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উপজেলা সভাপতি কামরুল হাসান (রেজভী)।
বক্তব্য রাখেন, আব্দুল খালেক, আব্দুল আলিম কালু, মাষ্টার কাইছার হামিদ, মোঃআলম, জসিম উদ্দিন, আসহাবউদদুল্লাহ খাঁন (বাবলু) প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, আনোয়ার, দেলোয়ার হোসেন, মোঃ ইলিয়াছ, শাহাব উদ্দিন, মোহাম্মদ ছোটন, মানিক, আজিজুল হক, আরিফুল ইসলাম, তিলক কান্তি শীল, আবু তৈয়ব, মোজাহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের অসংখ্য নেতা-কর্মীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.