সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোটবাজারে সীরাতুন্নবী (সা:) মাহফিলে মাও: মুহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ:)

কোটবাজারে সীরাতুন্নবী (সা:) মাহফিলে মাও: মুহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ:)

Mahfil- Rafiq -Kutbazar - 06.01.2016 (news & 1pic)f1রফিক মাহামুদ, উখিয়া :

উখিয়ার কোটবাজারে ব্যবসায়ী মহলের উদ্যোগে আয়োজিত ২২ তম সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী বুধবার কোটবাজার ব্যবসায়ী মহল কর্তৃক আয়োজিত ভালুকিয়াপালং সড়কে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে মানবজাতির কল্যাণের জন্য প্রার্থনা করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি আলেমকুলের শিরোমনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসেরুল কোরআন পীরে কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ:) পীর সাহেব।

এ সময় হুজুরে কেবলা মাও: মুহাম্মদ কুতুব উদ্দিন পীর সাহেব পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বলেন, আজ সারা বিশ্বের মুসলমানদের ধর্ম ইসলামকে রক্ষা করতে হলে মুসলমানদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর প্রিয় হাবিব নবী করিম (সা:) এর সুন্নাহ্ ও আকীদাহ্ মোতাবেক জীবন যাপন করতে হবে। তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি দেশ-জাতি ও মুসলিম উম্মাহ্ শান্তি-সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন। ইহকাল ও পরকালের শান্তি পেতে হলে আল্লাহ ও রাসূল (সা:) এর সুন্নাহ্ মোতাবেক জীবন যাপন করা প্রতিটি নর-নারীর দায়িত্ব ও কর্তব্য বলে তিনি উল্লেখ করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন, রাজাপালং এম,ইউ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবুল হাছান আলী। উক্ত মাহফিলে সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থেকে মোনাজাতে অংশগ্রহণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.