
অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিনী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। স্টাইলিশ আইকন খ্যাত এই তারকার চাহিদাও বেড়েছে ব্যাপক। অক্ষয় কুমার, যশ থেকে মহেশবাবু একের পর এক নায়ক সরে দাঁড়িয়েছেন তামাক, পানমশলার বিজ্ঞাপনী প্রচার থেকে। কোটি কোটি টাকার পানমশলার বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে আগেই সকলের মন জয় করেছিলেন তিনি। এ বার সে তালিকায় যুক্ত হলেন আল্লু অর্জুন। ফিরিয়ে দিয়েছেন কোটি টাকার প্রস্তাব।
তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার জন্য জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছিলেন অক্ষয় কুমার। এ বার সেই পথেই হাঁটলেন ‘পুষ্পা’র নায়ক আল্লু। যে কোনও সংস্থার বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য নায়কের পারিশ্রমিক সাড়ে সাত কোটি টাকা। কিন্তু তামাকজাত দ্রব্য এবং পানমশলার বিজ্ঞাপনের জন্য তাকে ১০ কোটি টাকা চুক্তির প্রস্তাব দেয়া হয়। কিন্তু এ ধরনের দ্রব্যের প্রচার করতে রাজি হননি তিনি।
পর্দায় যে চরিত্রেই অভিনয় করেন না কেন, আসলে তিনি ‘ফ্যামিলি ম্যান’। আর নিজের সেই ভাবমূর্তিই তিনি বজায় রাখতে চান। এ ছাড়া যে ধরনের দ্রব্য সমাজে কুপ্রভাব ফেলবে, সেই দ্রব্য প্রচার করতে চান না এ অভিনেতা। এর আগে এ কারণে জনরোষের মুখে পড়েন অক্ষয় কুমার। যে কারণে ক্ষমা চাইতে বাধ্য হন অক্ষয় এবং প্রতিশ্রুতি দেন তিনি আর তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে কাজ করবেন না।
নীতগত কারণে অর্থের লোভ উড়িয়ে দিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা।বদভ্যাস ছেড়ে ভাল অভ্যাস তৈরি করার দিকে জোর দিচ্ছেন আল্লু অর্জুন। যেমন বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা মূলক বিভিন্ন কাজ করার জন্য নিজের ভক্তদের উৎসাহ দিচ্ছেন অভিনেতা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.