সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কোনাখালীর সাবেক মেম্বার আ’লীগ নেতা শহুদু আর নেই

কোনাখালীর সাবেক মেম্বার আ’লীগ নেতা শহুদু আর নেই

এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আ’লীগ নেতা এম. শহিদুল ইসলাম শহুদু আর নেই। ইন্নালিল্লাহে——রাজেউন। ৭ জুন বুধবার সকাল ১১টা ২০মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর। তিনি উপজেলার কোনাখালী ইউনিয়নের খাতুরবাপের পাড়া এলাকার প্রবীন সমাজহিতৈষী আলহাজ মোঃ ছৈয়দ নূর সিকদারের সূযোগ্য সন্তান। এসময় তিনি পরিবার পরিজন ছাড়াও শত শত গুণগ্রাহী রেখে যান।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আ’লীগ নেতা এম. শহিদুল ইসলাম শহুদু জিবদ্দশায় বৃহত্তর চকরিয়া উপজেলা ছাত্রলীগ সংগঠক ও আমৃত্যু মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। ওইদিন বাদে মাগরিব কোনাখালী ইউনিয়নের লতাবুনিয়া কুতুবদিয়াপাড়া সংলগ্ন খাতুর বাপের পাড়া জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও শতশত শোকার্ত জনতা যোগদান করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.